লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার সফল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জোড়া লাগা শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য প্রথম ধাপের অস্ত্রোপচার সফল হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। তিন ঘণ্টাব্যাপী চলা এই অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন ৩২ জন দক্ষ চিকিৎসক।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল উল হক।
তিনি বলেন, আজ শিশুদের প্রথম ধাপের অস্ত্রোপচার করেছি। মূল অপারেশনে যেতে আরেকটু সময় লাগবে। তাদের শরীরে পর্যাপ্ত টিস্যু না থাকায় চামড়ার নিচে দুটি সিলিকন বল স্থাপন করা হয়েছে।
ডা. আশরাফুল উল হক বলেন, আশা করি শিশু দুটির যোনিদ্বার ইনজুরি ছাড়াই পৃথক করতে পারব। যোনিদ্বার পৃথক করার ৬ থেকে ৮ সপ্তাহ পর মূল অপারেশন করা হবে।
নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা আক্তারের সন্তান লাবিবা-লামিসা।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগা তোফা-তহুরা ও ২০১৯ সালে রাবেয়া রোকাইয়াকে সফলভাবে আলাদা করা হয়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









